উইপ্রায়ই ইনবক্সে ম্যাসেজ পাই। ভাই আমার লাখ খানেক সাবস্ক্রাইবার সহ একটা চ্যানেলকে কমিউনিটি গাইড লাইন ষ্ট্রাইক দিছে। আমি কিচ্ছু করিনাই। এমন কিছু ছিলনা যাতে কমিউনিটি ষ্ট্রাইক খাইতে পারি, অথচ ইউটিউব পাগল হইয়া গেছে।
যারা কমিউনিটি ষ্ট্রাইক পাচ্ছেন তারা আসলে নিজেদের অজান্তেই এমন কিছু করছেন যা হয়তো আপনি ভাবতেও পারেননি এর জন্য কমিউনিটি ষ্ট্রাইক এসেছে। আবার এমনো দেখেছি একাধিক কমিউনিটি ষ্ট্রাইক আসার পরও টের পাননি যে তিনি ষ্ট্রাইক পাচ্ছেন। অনেকগুলো কারণে এ ধরণের ঘটনা ঘটতে পারে এর মধ্যে একটি নিয়ে আজ আলোকপাত করবো।
কয়েকদিন আগে জনপ্রিয় সংগীত শিল্পী বারী সিদ্দিকী মৃত্যুবরণ করলেন। বিভিন্ন চ্যানেলগুলোতে ঘুরে ফিরে শুধু একই কথা একই সংবাদ। নানা ভাবে নানা রংয়ে নানা জন প্রকাশ করেছেন। কেউ ভিডিও দিয়েছেন, কেউবা আবার ষ্টিল পিকচারকে স্লাইড বানিয়ে দিয়েছেন। কেউ কেউ আবার দু’চার লাইন বাড়িয়ে কতগুলো মিথ্যে তথ্য দিয়ে প্রকাশ করেছেন। স্বভাবতই পরবর্তী যে কোন সময়ে উনার পরিবারের কারো চোখে পড়লে অবশ্যই খারাপ লাগবে এবং এর থেকে প্রতিকার চাইতেই পারেন। এবারে উনারা যদি কোন এক্সপার্টের সাথে যোগাযোগ করেন তাহলে যে চ্যানেলগুলো এগুলো পাবলিশ করেছে তার মধ্যে থেকে অনেকগুলোই সাসপেন্ড হতে বাধ্য। মুল কথা হচ্ছে ইউটিউবে অনেকগুলো প্রাইভেসি পলিসির মধ্যে মৃতদেহের ছবি বা মৃত্যুকালীন ছবি প্রকাশ করার বিধিনিষেধ একটি অন্যতম পলিসি। এই পলিসির আওতায় আসা অভিযোগগুলো ইউটিউব তাৎক্ষণিকভাবে ম্যানুয়ালী চেক করে, এবং দ্রুত প্রতিকার করা হয়। যদি অভিযোগকারী সঠিকভাবে তথ্য উপস্থাপন করতে পারে এবং কোন মিথ্যা তথ্য বা মৃতদেহের সরাসরি ছবি প্রকাশ করা হয়েছে মর্মে প্রমাণ করতে পারেন, তাহলে ষ্ট্রাইকের ব্যাপারে নিশ্চিত থাকুন। মৃতদেহ ছাড়াও মৃত্যুকালীন ছবি, মারাত্মক আহত অবস্থার ছবি এসবের জন্যও ষ্ট্রাইকের আবেদন করা যায়। রিপোর্ট করার সময় শুধুমাত্র একটি ইমেইল এড্রেস থাকলেই যথেষ্ট, একবারেই একাধিক ভিডিওতে রিপোর্ট করা সম্ভব। নীরব ঘাতক এসে আপনার চ্যানেলের মৃত্যুঘন্টাও বাজিয়ে দেবে। তাই ভবিষ্যতে কারো মৃত্যু সংবাদ প্রচার করার আগে নিজের চ্যানেলের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়ে নিন। ইউটিউব পাগল নয়, আমরা অজ্ঞ।

বলতে ভুলে গেছি, যদি আপনার স্বজনের কারো ছবি যদি এভাবে আপলোড হয় তাহলে নিচের লিংক থেকে তার প্রতিকার পেতে পারেন (সতর্ক থাকুন সিদ্দিকী স্যারের পরিবারের কারো যাতে চোখে না পড়ে, নয়তো একদিনেই শত শত চ্যানেল হাওয়া হয়ে যাবে।)
https://support.google.com/youtube/contact/momentdeath